উচ্চশিক্ষার খবর
নিউজিল্যান্ড শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়ম সহজ করল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:৩৮
নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার নিয়ম আরো সহজ করার ঘোষণা দিয়েছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আগামী ২০ জুলাই থেকে ‘পাথওয়ে স্টুডেন্ট ভিসা’-তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা এখন পড়াশোনার বিষয় পরিবর্তন করতে চাইলে অনেক ক্ষেত্রে নতুন করে ভিসার আবেদন করতে হবে না।
এছাড়া এই ভিসার আওতায় আরো বেশি ধরনের শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে বিভিন্ন কোর্স ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্থানান্তর আরো সহজ হবে।
ইংরেজি ভাষা শেখার জন্যও আগের তুলনায় বেশি সময় দেওয়া হবে, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পরবর্তী কোর্স শুরু করার আগে ভাষাগত দক্ষতা আরো ভালোভাবে অর্জন করতে পারেন।
নিউজিল্যান্ড সরকারের আশা, এই পরিবর্তনের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য দেশটিতে পড়াশোনা করা আরো সহজ ও আকর্ষণীয় হবে এবং আন্তর্জাতিক শিক্ষা খাত আরো শক্তিশালী হবে।
logo-1-1740906910.png)