উচ্চশিক্ষার খবর ৮ জুলাই ২০২৬
স্টুডেন্ট ভিসা নিয়ে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:০৬
নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য যেতে চাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ভ্রমণের নির্ধারিত তারিখের অন্তত তিন মাস আগে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ বর্তমানে ভিসা আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় বেশি সময় লাগছে।
বিশেষ করে যারা জুলাইয়ের শিক্ষা সেশনে নিউজিল্যান্ড যেতে চান, তাদের দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।দেরিতে আবেদন করলে সময়মতো ভিসা না পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে এবং পড়াশোনা শুরুর পরিকল্পনায় সমস্যা হতে পারে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলেছে, ভিসার আবেদন জমা দেওয়ার সময় সব প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অসম্পূর্ণ আবেদন হলে প্রক্রিয়া আরো দীর্ঘ হতে পারে।নিউজিল্যান্ডের এই নতুন সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যেন ভিসা দেরির কারণে তাদের ক্লাস শুরু, ভ্রমণ পরিকল্পনা বা ভর্তি সংক্রান্ত সমস্যায় না পড়ে।
logo-1-1740906910.png)