Logo
×

Follow Us

বিশ্ব

উচ্চশিক্ষার খবর ৪ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া ভিসা আবেদনের ফি বাড়িয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৫:২৯

অস্ট্রেলিয়া ভিসা আবেদনের ফি বাড়িয়েছে

অস্ট্রেলিয়া সরকার ভিসা আবেদনের ফি বাড়িয়েছে। আগে শিক্ষার্থী ভিসা আবেদন খরচ পড়ত ২ হাজার ডলার, নতুন নিয়মে তা করা হয়েছে ২ হাজার ৫০০ ডলার। টেম্পোরারি গ্র্যাজুয়েট সাবক্লাস ৪৮৫ ভিসার আবেদন ফি ৪ হাজার ৬০০ ডলার থেকে বেড়ে ৫ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার হয়েছে। 

শিক্ষাবিষয়ক সংবাদ মাধ্যম পাই নিউজের খবরে বলা হয়েছে, ১ জুলাই থেকে নতুন ভিসা খরচ কার্যকর হয়েছে। কিছু ভিসার ক্ষেত্রে ফি ২৫ শতাংশ বেড়েছে, কয়েকটি শ্রেণিতে আবার ভিসা ফি ২০০ শতাংশের বেশি বেড়েছে। 

পরিবারভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে পার্টনার ভিসার আবেদন ফি ৯ হাজার ৩৬৫ ডলার থেকে বেড়ে ১১ হাজার ৭১০ ডলার হয়েছে। দক্ষ কর্মীদের জন্য স্কিলস ইন ডিমান্ড ভিসার আবেদন ফি ৩ হাজার ২১০ ডলার থেকে ৪ হাজার ১৫ ডলারে উন্নীত হয়েছে।

ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলার হয়েছে। রেসিডেন্ট রিটার্ন ভিসার আবেদন ফি ৪৯০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৭৫ ডলার হয়েছে। 

এর আগে ২০২৬ সালের মার্চে শিক্ষার্থী ভিসার ফি ২ হাজার ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪ হাজার ৬০০ ডলার করা হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে এই ভিসার আবেদন ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে চাপ তৈরি হয়েছে দেশটিতে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের মাঝে।

ইন্ডিপেনডেন্ট হায়ার এডুকেশন অস্ট্রেলিয়া সাম্প্রতিক বৃদ্ধির মাত্রা তুলে ধরে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী পিটার হেন্ডি বলেছেন, এই পরিবর্তনের ফলে একটি বৈশ্বিক শিক্ষা গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার আকর্ষণ দুর্বল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

Logo