Logo
×

Follow Us

বিশ্ব

উচ্চশিক্ষার খবর ১৬ জুন ২০২৬

অস্ট্রেলিয়ায় কোন দেশের স্টুডেন্ট সবচেয়ে বেশি?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৩:২৬

অস্ট্রেলিয়ায় কোন দেশের স্টুডেন্ট সবচেয়ে বেশি?

আপনি জানেন কি অস্ট্রেলিয়ায় বর্তমানে বাংলাদেশের কত স্টুডেন্ট পড়াশোনা করছে? কোন দেশের স্টুডেন্ট দেশটিতে সবচেয়ে বেশি?

অস্ট্রেলিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট গত এপ্রিলে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাঠানো ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। সেই তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়কালে অস্ট্রেলিয়ায় পড়তে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৪৫ হাজার ৯৩৩ জন।

দেশটিতে পড়তে যায় সবচেয়ে বেশি চায়নিজরা। তাদের সংখ্যা ১ লাখ ৯৫ হাজারের বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ভারত ও নেপালের স্টুডেন্টরা। সেই সংখ্যা যথাক্রমে ভারতীয় শিক্ষার্থী এক লাখ ৪২ হাজার ও নেপালের ৭০ হাজার ৫৫৩ জন।

এই তালিকায় বাংলাদেশি স্টুডেন্টরা এখনো পিছিয়ে আছে। তালিকায় ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৬ নম্বরে।২০২৫ সালের হিসাব অনুযায়ী দেশটিতে পড়াশোনা করছে ২৬ হাজার ৫৬৯ জন বাংলাদেশি।

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কমেছে অস্ট্রেলিয়ায় বিদেশি স্টুডেন্টদের সংখ্যা। শিক্ষা দপ্তর জানিয়েছে, ২০২৪ সালে দেশটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল ৮ লাখ ৫০ হাজার ৯২১ জন। আর ২০২৫ সালে সেই সংখ্যা ১ শতাংশ নেমে হয় ৮ লাখ ৪৫ হাজার ৯৩৩ জনে। এই ১০ দেশের তালিকায় সবচেয়ে কম শিক্ষার্থী গেছে শ্রীলঙ্কা থেকে।

আর বিদেশি স্টুডেন্ট ব্যবসায় ২০২৪-২৫ সালে অস্ট্রেলিয়া আয় করেছে ৫৩.০৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। চীন, ভারত, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও দেশটিতে পড়ছে ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের স্টুডেন্টরা। 

Logo