Logo
×

Follow Us

ইউরোপ

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা; লাগবে না আইইএলটিএস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:০৭

আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা; লাগবে না আইইএলটিএস

ইউরোপের দেশগুলোর মধ্যে বিদেশি শিক্ষার্থীদের কাছে আয়ারল্যান্ড অন্যতম জনপ্রিয় গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ এবং নানা সুযোগ-সুবিধার কারণে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। আয়ারল্যান্ড সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্সে পড়াশোনার সুযোগ দিয়ে থাকে, যা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বে বিশেষভাবে পরিচিত করেছে।

অনেক বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার সনদ চায়। তবে আয়ারল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয় বিকল্প উপায়ে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে। ইংরেজি ভাষার দক্ষতার বিকল্প প্রমাণ হিসেবে Medium of Instruction (MOI) সনদ ব্যবহার করা যায়, যা ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এছাড়া কিছু বিশ্ববিদ্যালয় স্কাইপি বা ভিডিও সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীর ইংরেজি দক্ষতা যাচাই করে থাকে।

আইইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ পাওয়া যায় আয়ারল্যান্ডের বেশ কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, রয়্যাল কলেজ অব সার্জনস ইন আয়ারল্যান্ড, ইউনিভার্সিটি অব লিমেরিক, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড গালওয়ে, মায়নুথ ইউনিভার্সিটি এবং ডাবলিন সিটি ইউনিভার্সিটি। এসব প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের কোর্সে ভর্তি গ্রহণ করে থাকে।

আয়ারল্যান্ডে পড়াশোনার জন্য বিভিন্ন স্কলারশিপও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গভর্নমেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ, আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ, এনইউআই গালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ, জেনারেশন স্টাডি অ্যাব্রড স্কলারশিপ, গ্র্যাটান স্কলারশিপ, ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ, হার্ডিমান পিএইচডি স্কলারশিপ, মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ এবং ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ।

আইইএলটিএস ছাড়াও কিছু বিশ্ববিদ্যালয় অন্য ইংরেজি দক্ষতা পরীক্ষা গ্রহণ করে থাকে। যেমন Duolingo English Test, PTE কিংবা TOEFL। শিক্ষার্থীরা যদি ইংরেজিভাষী দেশের নাগরিক হন অথবা ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে থাকেন, তবে অনেক ক্ষেত্রে আইইএলটিএসের প্রয়োজন হয় না।

Logo