Logo
×

Follow Us

শিক্ষা

উচ্চশিক্ষার খবর ১৬ মে ২০২৬

ব্রিটেনে পড়তে যেতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:৪২

ব্রিটেনে পড়তে যেতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

ছবি - এআই দিয়ে বানানো

ব্রিটেনে পড়তে যেতে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে। এ বছর এপ্রিলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাত্র ৮ হাজার ৯০০ স্টুডেন্ট আবেদন করেছে, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১৪ হাজার ৮০০। অর্থাৎ ২০২৫ সালের তুলনায় শিক্ষার্থী সংখ্যা ৪০ শতাংশ কমে গেছে। 

বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার হার গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বলেই বলা হচ্ছে। পাই নিউজের খবরে এমনটি জানিয়ে আরো বলা হয়েছে, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কিংবা ব্রিটেনে এডুকেশন বিজনেসের সাথে যুক্তরা আশঙ্কা করছেন পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। 

তবে প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে পড়তে যেতে আগ্রহ হারাচ্ছেন। 

ব্রিটেনে এডুকেশন বিজনেসের সাথে যুক্তরা বলছেন, বিদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন ও ভিসা পাওয়া কড়াকড়ি করা হয়েছে। ফলে ভিসা রিফিউজালের সংখ্যা বেড়ে গেছে। এ খাতে সামনে চ্যালেঞ্জিং সময় আসছে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে পাই নিউজের রিপোর্টে। 

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালে ডিপেনডেন্ট ভিসার ওপর নিষেধাজ্ঞা আসায় শিক্ষার্থীদের ভিসা আবেদনে ভাটা পড়েছে। স্টুডেন্টদের ওপর আরোপ করা ট্যাক্সের কারণে নেগেটিভ ইমপ্যাক্ট পড়েছে বিশ্বব্যাপী। আর এসব কারণে দক্ষকর্মী ও স্বাস্থ্যকর্মীদের আবেদনের সংখ্যাও উদ্বেগজনক পর্যায়ে নেমে গেছে। তাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের আয়ের উপর এই খাতের অধিক নির্ভরশীলতা সম্পর্কে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 

Logo