Logo
×

Follow Us

অন্যান্য

স্কলারশিপ আপডেট ৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ফুলব্রাইট স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৫:১০

যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ফুলব্রাইট স্কলারশিপ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন শিক্ষার্থীদের জন্য সুখবর।ঢাকার মার্কিন দূতাবাস ঘোষণা দিয়েছে, ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় ২০২৭ সালের ফল সেমিস্টার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এই স্কলারশিপে শিক্ষার্থীর পড়াশোনার পুরো খরচ বহন করবে স্কলারশিপ কর্তৃপক্ষ। অর্থাৎ নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন টিউশন ফি, ভ্রমণ ব্যয় এবং থাকা-খাওয়ার পূর্ণ সুবিধা।

সর্বোচ্চ দুই বছর মেয়াদি এই প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ থাকবে, যেখানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশের প্রায় ৪ হাজার স্কলার যুক্ত থাকেন।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানা যাবে Fulbright Foreign Student Program-এর ওয়েবসাইটে।

আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১১ জুলাই, রাত ১১টা ৫৯ মিনিট। আগ্রহী শিক্ষার্থীদের শেষ সময়সীমার আগেই আবেদন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার আমেরিকান দূতাবাসের পক্ষ থেকে। 

Logo