Logo
×

Follow Us

অন্যান্য

উচ্চশিক্ষার খবর

উচ্চশিক্ষার নতুন জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে নিউজিল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:২২

উচ্চশিক্ষার নতুন জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে নিউজিল্যান্ড

উচ্চশিক্ষার নতুন জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে নিউজিল্যান্ড। পৃথিবীর ২২ শতাংশ আন্তর্জাতিক শিক্ষা এখন দেশটিকে শীর্ষ তিন গন্তব্য দেশ হিসেবে বিবেচনা করছে। পাই নিউজের খবরে উঠে এসেছে এমন চিত্র। আর এর ফলে নিউজিল্যান্ড সরকারের আন্তর্জাতিক উচ্চ শিক্ষা বিষয়ক গোয়িং ফর গ্রোথ প্ল্যানের লক্ষ্য নির্ধারিত সময়ের ১০ বছর আগেই পূরণ করে ফেলেছে। 

বিশ্বব্যাপী জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য বিগ ফোর; যেমন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়ার বাইরে শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলেছে নিউজিল্যান্ড। বিগ ফোরের বাইরে নিউজিল্যান্ডের বিষয়ে আন্তর্জাতিক ৭৯ শতাংশ শিক্ষার্থীর পছন্দ তালিকায় উঠে এসেছে। 

ইএনজেড নামের একটি শিক্ষা গবেষণার রিপোর্টেও বলা হয়েছে, ২০২৩ সালে নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা ছিল ৬৯ হাজার ১৪০ জন। ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৮৩ হাজার ৪২৫ জন। মানে এক বছরের ব্যবধানে ২১ শতাংশ বৃদ্ধি। আর ২০২৫ সালে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নিউজিল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৮৩ হাজার ৫৩৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৪% বেশি এবং যা ইতোমধ্যেই গত বছরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।  

গবেষণা সংস্থা ইএনজেড জানাচ্ছে, নতুন এসব পরিসংখ্যান দেশটিতে ২০২৬-২৭ সালের শিক্ষা পরিকল্পনা এবং বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

Logo