Logo
×

Follow Us

শিক্ষা

স্কলারশিপ আপডেট

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৬০০ স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:০৩

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দিচ্ছে ৬০০ স্কলারশিপ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি ৬০০ গ্র্যাজুয়েট স্কলারশিপ দেবে বলে ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার সেরা এই বিশ্ববিদ্যালয়। 

বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। 

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এটি একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি দেবে বিশ্ববিদ্যালয়। প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯ হাজার ৫০০ মার্কিন ডলার। সেই সাথে ট্রান্সফার ফি দেবে ৩ হাজার ডলার। স্বাস্থ্যবীমার খরচও দেবে বিশ্ববিদ্যালয়। 

তবে আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতকোত্তর অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

অনলাইন আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৬।   

Logo