Logo
×

Follow Us

এশিয়া

দক্ষিণ কোরিয়ায় ফুল ফ্রি স্কলারশিপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪

দক্ষিণ কোরিয়ায় ফুল ফ্রি স্কলারশিপ

দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (UST) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়িত বৃত্তির ঘোষণা দিয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স, পিএইচডি এবং ইন্টিগ্রেটেড মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীরা এই সুযোগ পাবেন। বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।  

ইউএসটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রায় সব ধরনের একাডেমিক ও জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি, ভর্তি ফি এবং বিনামূল্যে আবাসন। পাশাপাশি মাস্টার্স শিক্ষার্থীরা প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান ওন এবং পিএইচডি শিক্ষার্থীরা ১৬ লাখ কোরিয়ান ওন ভাতা পাবেন।  

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ৩০০টি বৃত্তি প্রদান করা হবে। প্রায় সব একাডেমিক ক্ষেত্রেই প্রোগ্রাম অফার করছে বিশ্ববিদ্যালয়টি।  

মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীদের সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে বা সম্পন্ন করার পথে থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের একই সময়ের মধ্যে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করতে হবে বা সম্পন্ন করার পথে থাকতে হবে। যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।

আবেদনকারীদের স্নাতক ও মাস্টার্স ডিগ্রির সনদ, ট্রান্সক্রিপ্ট, প্রত্যাশিত গ্র্যাজুয়েশনের প্রমাণ, মাস্টার্স থিসিস (যদি প্রযোজ্য হয়), স্টাডি প্ল্যান এবং সুপারিশপত্র জমা দিতে হবে।   

আগ্রহী শিক্ষার্থীদের ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে থাকা অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২৬। 

Logo