Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন শুরু

২০২৭ সালের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যাতে আবেদন করতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে পড়তে ইচ্ছুক বাংলাদেশের শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের যেসব বৃত্তি দেয়, সেগুলোর মধ্যে অন্যতম সম্মানজনক হলো এই অ্যাওয়ার্ডস স্কলারশিপ।

অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ডস স্কলারশিপে বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ, বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট, বসবাসের খরচ ও স্বাস্থ্য বীমার সুবিধা, কোর্সভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।

এই স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ অথবা পিটিই একাডেমিক স্কোর ৫৮ হতে হবে। 

এই স্কলারশিপের আওতায় স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে।

আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৬। 

Logo