উচ্চশিক্ষার খবর
অস্ট্রেলিয়ায় কোর্স হপিং করা যাবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬
অস্ট্রেলিয়ায়
আইন করে শিক্ষার্থীদের কোর্স
হপিং বন্ধ করার উদ্যোগ
নিয়েছে দেশটির সরকার। এখন প্রশ্ন হলো
এই কোর্স হপিং কী? কোর্স
হপিং হলো সেই প্রক্রিয়া,
যেখানে শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে
নিম্নস্তরের কোর্স বা ভিন্ন প্রতিষ্ঠান
পরিবর্তন করে এজেন্ট ও
কিছু প্রতিষ্ঠানকে লাভবান করত। দেশটির শিক্ষা
দপ্তর বলেছে, নিয়মটি স্টুডেন্টদের
অপ্রয়োজনীয় বা অবাস্তব কোর্স
বা ইনস্টিটিউশন মাইগ্রেশন সহজ করার জন্য
অসাধু এজেন্টদের প্রণোদনা বন্ধ করবে এবং
শিক্ষার্থীর স্বার্থে কাজ করছে এমন
প্রতিষ্ঠান ও এজেন্টদের উৎসাহিত
করবে।
৩১ মার্চ ২০২৬-এর আগে যদি শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে, তাহলে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। এটি প্রতিষ্ঠানগুলোকে ব্যবসায়িক প্রক্রিয়া সমন্বয় করার সময় দিচ্ছে। একই সাথে এবার চলতি বছরের ৩১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এজেন্ট কমিশন বন্ধ হচ্ছে। অর্থাৎ মূল কোর্স সম্পূর্ণ না করে অন্য কোর্স বা শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তর করলে শিক্ষা প্রদানকারীরা এজেন্টদের কমিশন দিতে পারবে না। অস্ট্রেলিয়া সরকারের উদ্দেশ্য হলো এই নিয়মের মধ্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষা খাতে সততা বজায় রাখা।
এমন
একসময় অস্ট্রেলিয়া বিদেশি
শিক্ষার্থীদের এমন নিয়ম-কানুন
চালু করেছে, যখন বাংলাদেশ, ভারত,
নেপাল ও ভুটানকে সর্বোচ্চ
ঝুঁকির ক্যাটাগরি ‘এভিডেন্স লেভেল-৩’-এ রেখে
তালিকা প্রকাশ করেছে। এর ফলে এসব
দেশের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরো কঠোর করেছে। ‘ইমার্জিং ইন্টেগ্রিটি ইস্যু’ বা জালিয়াতি ও
অনিয়মের আশঙ্কার কথা উল্লেখ করে
সর্বনিম্ন ঝুঁকি থেকে সরিয়ে সর্বোচ্চ
ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই
চার দেশকে।
logo-1-1740906910.png)