Logo
×

Follow Us

অন্যান্য

স্কলারশিপ আপডেট

সুইজারল্যান্ডে স্বল্পমেয়াদি গবেষণার সুযোগ, মিলবে স্টাইপেন্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ২০:০১

সুইজারল্যান্ডে স্বল্পমেয়াদি গবেষণার সুযোগ, মিলবে স্টাইপেন্ড

সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ববিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সার্ন (CERN) শিক্ষার্থীদের জন্য একটি স্বল্পমেয়াদি গবেষণা ইন্টার্নশিপের ঘোষণা দিয়েছে। যারা নির্বাচিত হবেন, তারা ১ থেকে ৬ মাস পর্যন্ত জেনেভায় কাজ করতে পারবেন এবং মাসে ১ হাজার ৫৮৭ সুইস ফ্রা বৃত্তি পাবেন। এর জন্য আবেদন করতে হলে ইংরেজি বা ফরাসি ভাষায় পারদর্শী হতে হবে।

বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। তবে পিএইচডি শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন না। ইন্টার্নশিপে ফিজিক্স, কম্পিউটার, গণিত, অ্যাকাউন্টিং, আইন, মানবসম্পদসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সার্নের ওয়েবসাইটে করতে হবে। তবে একবার জমা দিলে তা পরিবর্তন করা যাবে না। আবেদন বছরের যে কোনো সময় করা যায়। তবে এর জন্য প্রতিযোগিতা বেশি। 

Logo