Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগের নতুন দিগন্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৭

প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগের নতুন দিগন্ত

প্রবাসীরা জীবনের সঞ্চয়কে একটি নিরাপদ বিনিয়োগ মাধ্যমে কাজে লাগাতে চান। দীর্ঘদিনের পরিশ্রমের অর্থ যেন ঝুঁকিতে না পড়ে, সে জন্যই প্রয়োজন সঠিক বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন। বাংলাদেশে বর্তমানে কয়েকটি খাতকে নিরাপদ ও সম্ভাবনাময় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ বিনিয়োগ হলো সঞ্চয়পত্র। সরকারি এই স্কিমে বিনিয়োগ করলে মূলধন শতভাগ নিরাপদ থাকে এবং নির্দিষ্ট সময় পর নিশ্চিত মুনাফা পাওয়া যায়। প্রবাসীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য মাধ্যম, কারণ এতে ঝুঁকি নেই এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়।

এছাড়া জমি ক্রয়ও একটি সম্ভাবনাময় বিনিয়োগ। দেশের পর্যটন এলাকা বা উন্নয়নকেন্দ্রিক অঞ্চলে জমি কিনলে সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্য বৃদ্ধি পায়। জমি শুধু সম্পদ নয়, ভবিষ্যতে ব্যবসা বা আবাসনের জন্যও ব্যবহার করা যায়।

বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে নতুন সুযোগ তৈরি করছে গোল্ডস্যান্ডস নামের একটি প্রতিষ্ঠান। কক্সবাজার ও কুয়াকাটায় তাদের আছে ফাইভ স্টার হোটেল প্রকল্প। আন্তর্জাতিক মানের এই হোটেলগুলো সিঙ্গাপুর ও কোরিয়ান আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে এবং বিশ্বমানের হোটেল চেইন দ্বারা পরিচালিত হবে। জমিসহ হোটেলের সাফ-কবলা রেজিস্ট্রেশন থাকায় মালিকানা শতভাগ নিরাপদ।

গোল্ডস্যান্ডস গ্রুপ বলছে, হোটেল মালিকানা সম্পদে বিনিয়োগ করলে পাওয়া যাবে আজীবন আয়। প্রতি বছর ক্যাশ ফ্লো প্রফিট এবং সময়ের সঙ্গে সম্পদের মূল্য বৃদ্ধি নিশ্চিত। পরিবারকে উপহার হিসেবে হোটেল মালিকানা দেওয়া যায়, যা শুধু আর্থিক নিরাপত্তাই নয়, সামাজিক মর্যাদার প্রতীকও বটে।

প্রবাসীদের জন্য এই বিনিয়োগ বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এতে রয়েছে শতভাগ ঝামেলামুক্ত আয়, হালাল উপার্জন এবং জরুরি প্রয়োজনে মালিকানা হস্তান্তরের সুযোগ। পাশাপাশি গোল্ডস্যান্ডস রিওয়ার্ড কার্ড ব্যবহার করে ১০০টির বেশি প্রতিষ্ঠানে ১০%-৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাওয়া যায়।

বিশ্বের উন্নত দেশগুলো যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাই ফাইভ স্টার হোটেল ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি করেছে, বাংলাদেশেও এই খাতকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। পর্যটন শিল্পের ক্রমবর্ধমান চাহিদা প্রবাসীদের বিনিয়োগকে আরো লাভজনক করে তুলবে।

Logo