Logo
×

Follow Us

বাংলাদেশ

কৃৃষি ব্যাংকের ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহের মাইলফলক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৫

কৃৃষি ব্যাংকের ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহের মাইলফলক

রেমিট্যান্স সংগ্রহে অনন্য সাফল্য দেখিয়ে মাইলফলক অর্জন করেছে কৃষি ব্যাংক। ২০২৫ সালে কৃষি ব্যাংক ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স সংগ্রহ করেছে। এর মধ্য দিয়ে রেমিট্যান্স অর্জনে দেশের সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় এবং সরকারি ব্যাংকগুলোর মধ্য প্রথম স্থান অর্জন করল গণমানুষের আপন এই ব্যাংকটি। 

৩.১৩ বিলিয়ন রেমিট্যান্স অর্জনের ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে গত ১৯ জানুয়ারি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। যাতে প্রধান অতিথি ছিলেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। 

প্রধান অতিথি নাজমা মোবারেক বলেন, প্রবাসী আয় দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। কৃষি ব্যাংক দেশের প্রত্যন্ত গ্রামীণ মানুষের আস্থা অর্জন করায় কর্মকর্তাদের সাধুবাদ জানান তিনি।

অন্যদিকে, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী জানান, রেমিট্যান্স সংগ্রহে আধুনিক সেবা, ব্যাংকের কর্মকর্তাদের নিষ্ঠা ও প্রবাসীদের প্রতি দায়িত্ববোধের কারণে ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। 

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য ব্রাঞ্চ ম্যানেজারদের সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সব মহাব্যবস্থাপক, রেমিট্যান্স হাউসের কান্ট্রি ডিরেক্টরগণ, এমএফএস কোম্পানি বিকাশ ও নগদের প্রতিনিধি, ব্যাংকের সিবিএ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা এবং রেমিট্যান্স সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

Logo