নন-অভিবাসী ভিসাধারীদের জন্য মার্কিন দূতাবাসের পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৬
যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে যাবতীয় ব্যয় বহনের আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে নন-অভিবাসী ভিসা আবেদনকারীদের পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের এক বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে ভ্রমণকারীদের।
এছাড়া ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট ব্যয় বহনের প্রস্তুতিও রাখতে হবে।
দূতাবাসের পক্ষ থেকে ভিসা সাক্ষাৎকারের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে হবে না— এমন আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
দূতাবাসের এই পরামর্শের মূল লক্ষ্য হলো, ভ্রমণকারীরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজেদের যাবতীয় ব্যয় নির্বাহ করতে সক্ষম হন, তা নিশ্চিত করা।
logo-1-1740906910.png)