প্রবাসীদের মরদেহ দেশে আনতে ৫০% খরচ বহনের পরিকল্পনা সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১৪:৫৬
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদন পেলে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার খরচের অর্ধেক সরকার বহন করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সি ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার উদ্যোগ রয়েছে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি প্রবাসীদের আইনি সহায়তা দিতে ল’ ফার্ম নিয়োগের পরিকল্পনার কথা জানান তিনি।
সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথাও তুলে ধরেন আরিফুল হক চৌধুরী।
logo-1-1740906910.png)