সাতটি খাতে চাকরি নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন বাংলাদেশের তরুণরা। রাজধানীর দারুসসালামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (BKTTC) গিয়ে দেখা মিলল তাদের অনেকের সাথে। সেখানেই জানা গেল ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি কর্মী সরকারিভাবেই গেছে দক্ষিণ কোরিয়ায়।
এবার নতুন করে দেশটিতে যাচ্ছেন আরো ৯৮ জন। তাদের জন্য শুরু হয়েছে ১৩ দিনের প্রশিক্ষণ। রাজধানীর দারুসসালামের ট্রেনিং সেন্টারে চলছে এই প্রশিক্ষণ।
দক্ষিণ কোরিয়ায় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় কারখানা, কৃষি, পশুপালন, মৎস্য, নির্মাণ, সেবা খাত, বনায়ন এবং খনি শিল্পে চাকরি করতে দেশটিতে সরকারিভাবে যাচ্ছেন এসব বাংলাদেশি কর্মীরা।
ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা জানান, বোয়েসেলের মাধ্যমে কর্মী নির্বাচন, কোরিয়া অনুমোদিত রোস্টারে অন্তর্ভুক্তি, কোম্পানির নিয়োগকর্তা কর্তৃক প্রার্থী নির্বাচন, জব অফার, চাকরির চুক্তি ও ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই প্রশিক্ষণ পর্বটি পার হতে হয়।
চলতি মাসে ভিসা হাতে পাওয়ার সাথে সাথেই এসব কর্মী যাবেন তাদের স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়ায়। পূরণ হবে স্বপ্ন, রেমিট্যান্স যোদ্ধার তালিকায় নাম উঠবে ভাগ্যবান এসব তরুণ-তরুণীর।
logo-1-1740906910.png)