Logo
×

Follow Us

বাংলাদেশ

১৮ দিনে প্রবাসী আয় ২১৩ কোটি ২০ লাখ ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৯:০৫

১৮ দিনে প্রবাসী আয় ২১৩ কোটি ২০ লাখ ডলার

চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

প্রবাসী আয়ের এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

সূত্র: বাসস

Logo