প্রবাসী প্রতিবন্ধী সন্তানদের জন্য বছরে ২৪ হাজার টাকা ভাতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪১
সরকার নিবন্ধিত বৈধ প্রবাসী বাংলাদেশি কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য বিশেষ ভাতা চালু রেখেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
বোর্ডের তথ্য অনুযায়ী, একজন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানের জন্য প্রতি মাসে ২ হাজার টাকা করে বছরে মোট ২৪ হাজার টাকা ভাতা দেয়া হবে। এই সুবিধা দীর্ঘ ১২ বছর পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।
ভাতার সম্পূর্ণ অর্থ কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিইএফটিএন বা BEFTN-এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে পাঠানো হবে।
আবেদন করতে হবে প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। অনলাইনে portal.webb.gov.bd ওয়েবসাইট আবেদন করা যাবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে প্রবাসী কর্মীর বিএমইটি ছাড়পত্র অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ সনদ, সন্তানের জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রতিবন্ধিতার সুবর্ণ কার্ড এবং ব্যাংক হিসাবের তথ্য।
এছাড়া বিশেষ এই ভাতা নিয়ে বিস্তারিত জানতে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রবাসী পরিবারের জন্য সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সহায়তা।
logo-1-1740906910.png)