নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় ১৪১ কোটি ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৭:১৩
চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে ১৪০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ১১০ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ১ শতাংশ।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১০ নভেম্বর এক দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৬০ লাখ ডলার।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।
logo-1-1740906910.png)