Logo
×

Follow Us

বাংলাদেশ

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২১:১১

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান

পিরোজপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা।

সোমবার (৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনাকারী দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পাসপোর্ট অফিসে কিছু আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল। এছাড়া দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরো বলেন, সাধারণ জনগণকে নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পাসপোর্ট অফিস, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যালয়, জন্মনিবন্ধন থেকে শুরু করে বিমানবন্দর— কোথাও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না সাধারণ মানুষ ও প্রবাসীরা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব মানুষ সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ভোগান্তি ও অপমানের শিকার হন। এমন পরিস্থিতিতে পাসপোর্ট সেবা প্রত্যাশিদের হয়রানি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকারের বিভিন্ন সংস্থা।

Logo