Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে যেতে ৮ বিষয়ে বিএমইটির সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ২০:১৫

বিদেশে যেতে ৮ বিষয়ে বিএমইটির সতর্কতা

কাজের সন্ধানে প্রতি মাসেই হাজারো কর্মী যাচ্ছেন বিদেশে। তবে বিএমইটি বলছে, বিদেশে চাকরির সুযোগ কাজে লাগাতে শুধু পাসপোর্ট ও ভিসা থাকলেই চলবে না। নিরাপদ বিদেশ গমন নিশ্চিত করতে বিদেশ যাওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।

এ বিষয়ে আটটি পরামর্শ দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। 

প্রথমত, পাসপোর্ট ও ভিসার তথ্য যাচাই করতে হবে। দ্বিতীয়ত, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ও বৈধতা পরীক্ষা করতে হবে। তৃতীয়ত, চাকরির চুক্তি, বেতন ও কাজের শর্ত ভালোভাবে বুঝে নিতে হবে। পাশাপাশি অর্থ প্রদানের সব রসিদ সংরক্ষণ করতে হবে।

এছাড়া প্রয়োজনীয় দক্ষতা ও ভাষার প্রশিক্ষণ নেয়া, প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন সম্পর্কে জানা এবং বিএমইটির বহির্গমন ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। বিদেশে যাওয়ার আগে পরিবারের সদস্যদের কর্মস্থলের ঠিকানা ও জরুরি যোগাযোগের তথ্যও দিয়ে যেতে হবে।

বিএমইটি বলছে, দক্ষতা অর্জন, বৈধপথে বিদেশ গমন এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সচেতনতা একজন কর্মীর নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Logo