Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশ ভ্রমণে কত পরিমাণ ডলার সাথে নেওয়া যাবে?

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮

বিদেশ ভ্রমণে কত পরিমাণ ডলার সাথে নেওয়া যাবে?

বিদেশগামী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অনুমোদিত মানি চেঞ্জারগুলো একজন ভ্রমণকারীর কাছে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত নগদ ডলার বিক্রি করতে পারবে।

৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এ-সংক্রান্ত একটি নতুন সার্কুলার জারি করেছে।

এর আগে অনুমোদিত মানি চেঞ্জারের মাধ্যমে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কেনার সুযোগ ছিল। নতুন নির্দেশনার ফলে এই সীমা বাড়িয়ে ৩ হাজার ডলার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশ ভ্রমণের আগে ডলার সংগ্রহে ব্যাংকের ওপর নির্ভরতা কিছুটা কমবে এবং যাত্রীদের সময় ও ভোগান্তিও কমবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত বার্ষিক ভ্রমণ কোটার (ট্রাভেল এনটাইটেলমেন্ট) আওতায় এই সুবিধা পাওয়া যাবে।

একই সঙ্গে ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ প্রয়োজন অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধাও আগের মতো বহাল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিদেশগামী নাগরিকদের বৈদেশিক মুদ্রা সংগ্রহ আরো সহজ, দ্রুত এবং সুবিধাজনক করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

Logo