Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

ফুলব্রাইট স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৩

ফুলব্রাইট স্কলারশিপে আবেদনের সময়সীমা বাড়ল

আমেরিকায় ফুল ফান্ডেড গবেষণা ও শিক্ষকতার সুযোগ খুঁজছেন এমন বাংলাদেশি শিক্ষক ও গবেষকদের জন্য ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

আগে আবেদনের শেষ সময় ছিল ৩ অক্টোবর, তবে এখন ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। এই প্রোগ্রামের মাধ্যমে অভিজ্ঞ বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীরা যুক্তরাষ্ট্রে এক বছর গবেষণা বা শিক্ষকতার সুযোগ পাবেন।

আবেদনকারীদের সাধারণত পিএইচডি বা সমমানের পেশাগত ডিগ্রি এবং অন্তত ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এই প্রোগ্রাম ২০২৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা।

শিক্ষা, জনস্বাস্থ্য, জীববিজ্ঞান, ফার্মেসি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও শিক্ষকতার প্রস্তাব দেওয়া যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি ফুল ফান্ডেড প্রোগ্রাম।

নির্বাচিতদের ফিরতি বিমান ভাড়া, মাসিক বৃত্তি, আবাসন ও অন্যান্য খরচ, বই কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা এবং ভ্রমণসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

Logo