শাহজালাল বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৪
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বড় ধরনের অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে অবস্থান নিয়ে কর্মকর্তারা দুবাই ও তুরস্ক থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেন।
দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা রোমান মিখাইলাভের ব্যাগেজ স্ক্যান করলে পাওয়া যায় ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ। নিয়ম অনুযায়ী বিদেশি পাসপোর্টধারী যাত্রী মাত্র ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনতে পারেন। ফলে অবশিষ্ট ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।
অন্যদিকে, তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা সামিউল ইসলামের ব্যাগেজে পাওয়া যায় ৪ লিটার বিদেশি মদ। এখানেও অনুমোদিত সীমা বাদ দিয়ে সব মদ জব্দ করা হয়।
দুই ঘটনায় মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা।
logo-1-1740906910.png)