Logo
×

Follow Us

বাংলাদেশ

শাহজালালে গভীর রাতে যাত্রী-আনসার সদস্যের হাতাহাতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২

শাহজালালে গভীর রাতে যাত্রী-আনসার সদস্যের হাতাহাতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ২১ সেপ্টেম্বর গভীর রাতে ক্যানোপি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের সঙ্গে এক যাত্রীর হাতাহাতি হয়। ঘটনাটি অন্য এক যাত্রী মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, রাত ১২টা ৫২ মিনিটে ক্যানোপি-২ এক্সিট গেটের বাইরে ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই সময়ে একজন যাত্রী বের হওয়ার সময় তাকে নিতে আসা একজন পুরুষ ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য তাকে বাধা দেন। কিন্তু তিনি বারবার প্রবেশের চেষ্টা করলে আরেকজন আনসার সদস্য এগিয়ে যান। এক পর্যায়ে ওই ব্যক্তি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপর তার সঙ্গে থাকা অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। তখনই ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

বেবিচক বলছে, শাহজালাল বিমানবন্দর একটি সংবেদনশীল স্থাপনা। প্রতিদিন এখানে হাজার হাজার দেশি-বিদেশি যাত্রী আসা-যাওয়া করেন। তাদের স্বজন, কর্মকর্তা-কর্মচারীও চলাচল করেন। তাই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নির্ধারিত প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা মেনে চলা জরুরি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি বিমানবন্দর ব্যবহারকারীদেরও দায়িত্বশীল ও ধৈর্যশীল আচরণ করা উচিত। সহযোগিতামূলক মনোভাব ছাড়া এমন ব্যস্ত স্থানে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়।

Logo