ধানমন্ডিতে চালু হলো উইংসের নতুন আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে চালু হলো উইংস লার্নিং সেন্টারের নতুন কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র। ২৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষার্থীরা এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর পরিবেশে পরীক্ষা দিতে পারবেন।
কেন্দ্রটিতে পরীক্ষার্থীদের জন্য যুক্ত করা হয়েছে নানা সুবিধা। রয়েছে উন্নত কম্পিউটারভিত্তিক পরীক্ষার কক্ষ, শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, মৌখিক পরীক্ষার জন্য শব্দনিরোধক কক্ষ এবং শ্রবণ পরীক্ষার জন্য উন্নত মানের হেডফোন। প্রতিটি পরীক্ষার্থীর জন্য পৃথক কর্মস্থান রাখা হয়েছে। পর্যাপ্ত আলো-বাতাস ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
পরীক্ষার্থীদের সুবিধার্থে রয়েছে নির্দিষ্ট নিবন্ধন ও অপেক্ষার স্থান, নিরাপদ প্রবেশ ব্যবস্থা, নারী-পুরুষের পৃথক শৌচাগার, প্রার্থনার স্থান, অগ্নিনিরাপত্তা ও জরুরি সহায়তার ব্যবস্থা। পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রিত রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি, আইইএলটিএস প্রশিক্ষক, শিক্ষা সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উইংস লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা দল। অনুষ্ঠানে ফিতা কাটা ও কেক কাটার পর অতিথিরা নতুন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন। তাদের পরীক্ষার কক্ষ, শব্দনিরোধক মৌখিক পরীক্ষা কক্ষ, কম্পিউটার কর্মস্থান ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানানো হয়।
উইংস লার্নিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আসিফ হুসাইন চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পরীক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি পরীক্ষার্থীদের উন্নত মানের সেবা দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতে আইইএলটিএস সেবাকে আরো শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
২০০০ সাল থেকে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উইংস লার্নিং সেন্টার। আগে প্রতিষ্ঠানটি বাংলাদেশে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া নামে পরিচিত ছিল। ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি, পেশাগত প্রশিক্ষণ ও নির্বাহী উন্নয়ন কর্মসূচির পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক এনজিওর জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। ২০১৭ সাল থেকে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস পরীক্ষাকেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করছে উইংস।
logo-1-1740906910.png)