Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে উদ্যোগী সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১

প্রবাসীদের পাসপোর্ট-এনআইডি সেবা সহজ করতে উদ্যোগী সরকার

সরকার প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরো দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে গুরুত্ব দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, এসব সেবা প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা চলছে।

যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট চালু আছে, সেখানে অনলাইনে আবেদন করা যায়। প্রবাসীরা সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে পারেন। আবেদনকারীরা অনলাইনে আবেদন অগ্রগতি জানতে পারেন।

দূতাবাস আবেদন গ্রহণ করে। তবে পাসপোর্ট ইস্যু হয় ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে। দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত সমন্বয় করছে। পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলে জানানো হয়।

এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশি মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন দূতাবাসে গ্রহণ করা হলেও এনআইডি প্রদান করে নির্বাচন কমিশন। মোট ৪১টি দেশে এ সেবা সম্প্রসারণে কাজ চলছে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্পমেয়াদি কর্মসূচির আওতায় ঢাকা থেকে কারিগরি দল পাঠানো হচ্ছে।

অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু হয়েছে। এতে আবেদনকারীরা ডিজিটাল সনদ পাচ্ছেন। সময়, ব্যয় ও ভোগান্তি কমছে।

২০২৬-২৭ অর্থবছরে পাসপোর্ট, ভিসা, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে অনলাইন ব্যবস্থা চালু হবে। প্রতিটি মিশনে অনলাইন অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু আছে। অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরো শক্তিশালী করা হবে।

Logo