Logo
×

Follow Us

বাংলাদেশ

হজযাত্রীদের জন্য প্রি-পেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬

হজযাত্রীদের জন্য প্রি-পেইড কার্ড চালু করল ইসলামী ব্যাংক

২০২৭ সালের হজকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হাজীদের জন্য বিশেষ প্রি-পেইড কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে হজযাত্রীরা নগদ অর্থ বহনের ঝামেলা ছাড়াই নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন।

কার্ড ইস্যু করতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। এর মেয়াদ পাঁচ বছর এবং এটি নগদের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। ফলে হজযাত্রীরা দীর্ঘমেয়াদে নিরাপদ আর্থিক সুবিধা পাবেন।

কার্ড ইস্যু ও ডেলিভারি হবে তৎক্ষণাৎ এবং কোনো চার্জ বা ফি দিতে হবে না। সাধারণত লেনদেনে ৩ শতাংশ প্রসেস ফি থাকলেও এই কার্ডে তা মাত্র ১ শতাংশ। হজ শেষে কার্ড ব্যবহার করা যাবে অন্যান্য লেনদেনেও। বাংলাদেশি টাকা লোড করে ডলার বা সৌদি রিয়াল পাওয়া যাবে। প্রত্যেক হজযাত্রী সর্বোচ্চ ১২০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা কার্ডে লোড করতে পারবেন। সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ রিয়াল উত্তোলন এবং পিওএস মেশিনে পেমেন্ট করা যাবে। এছাড়া কার্ডে ব্যালান্স রিলোড ও অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার সুবিধাও রয়েছে।

কার্ড ইসলামী ব্যাংকের সব শাখা থেকে পাওয়া যাবে। এর জন্য মূল পাসপোর্ট বা ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবি, হজ ভিসার কপি এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে।

দেশ থেকে তথ্য জানতে কল সেন্টারে যোগাযোগ করা যাবে 16259 অথবা 02-8331090 নম্বরে। বিদেশ থেকে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর +8801844242646 এবং +8801813197915 ব্যবহার করা যাবে। এছাড়া কল সেন্টার নম্বর 09611016259 থেকেও তথ্য পাওয়া যাবে।

Logo