রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইতালির রাষ্ট্রপতির অভিনন্দন
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা।
২৮ আগস্ট ইতালির রাজধানী রোম থেকে প্রেরিত এক উচ্চপর্যায়ের কূটনৈতিক বার্তায় ইতালির রাষ্ট্রপতি বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপ্রধানকে এই অভিনন্দন জানান।
ইতালির রাষ্ট্রপতির পাঠানো অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, ইতালি ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক নয়, এটি দীর্ঘদিনের প্রথাগত ও সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। ইতালি সরকার এই ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং আগামী দিনগুলোতে এটি আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করে।
বার্তায় ইতালিতে অবস্থানরত বিশাল বাংলাদেশি সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করে বলা হয়, সেখানে বসবাসরত সুসংগঠিত ও কঠোর পরিশ্রমী বাংলাদেশিরা ইতালির অর্থনীতিতে অবদানের পাশাপাশি দুই দেশের সুসম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছেন।
এছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব এবং জাতিসংঘসহ বিভিন্ন যৌথ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উভয় দেশের মধ্যে অব্যাহত সংলাপ ও দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
বার্তার শেষাংশে ইতালির রাষ্ট্রপতি সেরজিও মাত্তারেলা বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির ওপর অর্পিত গুরুদায়িত্ব পালন এবং তার ব্যক্তিগত সাফল্য, শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করেন।
logo-1-1740906910.png)
