ঢাকাস্থ জার্মান দূতাবাসে ভিসা আবেদনকারীদের প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনে আবেদনকারীদের জন্য সঠিক প্রবেশপথ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূতাবাসে দুটি গেট রয়েছে। একটি দূতাবাসের কর্মীদের জন্য এবং অন্যটি ভিসা আবেদনকারীদের জন্য।
দূতাবাস জানিয়েছে, যারা গুলশান-২ চক্কর থেকে দূতাবাসের দিকে আসবেন, তাদের জন্য নির্ধারিত প্রবেশপথ হবে দ্বিতীয় গেট। আবেদনকারীরা যেন বিভ্রান্ত না হন, সে জন্য নিরাপত্তাকর্মীরা সব সময় সেখানে উপস্থিত থাকবেন এবং সঠিক স্থানে পৌঁছে দিতে সহায়তা করবেন।
এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। অনেক সময় ভুল দরজা ব্যবহার করতে গিয়ে আবেদনকারীরা সমস্যায় পড়েন। নতুন করে সচেতনতা বাড়ানো হলে দূতাবাসে প্রবেশ প্রক্রিয়া আরো সহজ হবে।
জার্মান দূতাবাস জানিয়েছে, ভিসা অ্যাপয়েন্টমেন্টের দিনটি কেমন হতে পারে, সে বিষয়ে ধারাবাহিকভাবে তথ্য প্রকাশ করা হচ্ছে। এর অংশ হিসেবেই প্রবেশপথের নির্দেশনা দেওয়া হলো।
logo-1-1740906910.png)