Logo
×

Follow Us

বাংলাদেশ

ওমরাহ এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪০

ওমরাহ এজেন্সির নিবন্ধনে ৬ শর্ত দিল সৌদি দূতাবাস

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের ক্ষেত্রে নতুন করে ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

সৌদি দূতাবাসের আরোপিত শর্তগুলো হলো

প্রথমত, বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করতে হবে।
দ্বিতীয়ত, লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণীসহ প্রয়োজনীয় কাগজপত্র অফিসে সংরক্ষণ করতে হবে।
তৃতীয়ত, সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন বাধ্যতামূলক।
চতুর্থত, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করতে হবে।
পঞ্চমত, নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে (https://ksavisa.sa/visa/umrah/details) চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ষষ্ঠত, নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলোকে প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সৌদি দূতাবাসের শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য এজেন্সিগুলোকে প্রস্তুত থাকতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮ আগস্টের স্মারকের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপের ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভ্রমণকারীদের সুরক্ষা নিশ্চিত হবে এবং প্রতারণার সুযোগ কমে যাবে। একই সঙ্গে সৌদি সরকারের সঙ্গে সমন্বয় আরো জোরদার হবে।

Logo