বাংলাদেশের বিভিন্ন জেলায় আমিরাত সরকারের ত্রাণ বিতরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের ৩ ও ৪ নম্বর ক্যাম্পে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড বিভাগের পরিচালক রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি। তিনি বলেন, “বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে এবং তাদের পাশে থাকতে সংযুক্ত আরব আমিরাত এই সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।”
সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বহু পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাদ্য, বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। ইউএই সরকারের এই উদ্যোগ তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়তা করছে।
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ইউএই সরকারের এই সহায়তা কার্যক্রম মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। খাদ্য ও বস্ত্র বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেয়েছে। একই সঙ্গে এটি দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করেছে।
logo-1-1740906910.png)