Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় কয়েকটি দূতাবাসে ই-মেইল হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৭

ঢাকায় কয়েকটি দূতাবাসে ই-মেইল হুমকি

ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

সিটিটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২০ আগস্ট দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে। ই-মেইলে যে বার্তা পাঠানো হয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, ঘটনা জানার পর আমাদের অফিসাররা দূতাবাসগুলো পরিদর্শন করেছেন। তদন্ত কার্যক্রম চলছে। পুলিশের ধারণা, কোনো গোষ্ঠী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এসব ই-মেইল পাঠিয়েছে।

সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে একই ধরনের ই-মেইল একাধিক দূতাবাসে পাঠানো হয়। তবে এ ঘটনায় কোনো দূতাবাস থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করেনি।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, হুমকির বিষয়ে তার থানায় কোনো দূতাবাস থেকে অভিযোগ করা হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা জিডি হয়নি।

রাজধানীতে অবস্থিত বিভিন্ন দূতাবাসে নিরাপত্তা সব সময়ই গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার ই-মেইল হুমকির ঘটনায় আবারো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Logo