Logo
×

Follow Us

বাংলাদেশ

সৌদির রিয়াদের বাংলাদেশ স্কুলে পাসের হার ৯২.৮৫%

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৪:০৭

সৌদির রিয়াদের বাংলাদেশ স্কুলে পাসের হার ৯২.৮৫%

সৌদির রিয়াদের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৯২.৮৫ শতাংশ। এ বছর এই স্কুলে পরীক্ষার্থী ছিল ৪২ জন। পাস করেছে ৩৯ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন।

তাদের একজন মারিয়াম খানম জানালেন, ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। আল্লাহর দরবারে শোকরিয়া জানিয়ে মারিয়াম জানিয়েছেন, তার মা-বাবা, শিক্ষকদের গাইডেন্স তার এমন কৃতিত্বপূর্ণ ফল করতে সহায়তা করেছে। 

এবারের এসএসসির ফলাফলে দেশের ভেতরের চেয়ে দেশের বাইরের ৯টি কেন্দ্রের ফলাফল ভালো করেছে শিক্ষার্থীরা। যদিও দেশের বাইরের শিক্ষার্থীদের সংখ্যা একেবারে নগণ্য। 

এ বছর বাহরাইন, কাতার, আবুধাবি, লিবিয়া, রিয়াদ, জেদ্দা ও ওমানের ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। পাস করেছেন মোট ৩৫৪ জন। 

বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৮.০৬ শতাংশ। ২টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। ১টি কেন্দ্র থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। বিদেশের কেন্দ্রগুলোতে সর্বমোট ফেল করেছে ৪৮ জন।

Logo