Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য বিমানবন্দরের কাছেই কম খরচে আবাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০২

প্রবাসীদের জন্য বিমানবন্দরের কাছেই কম খরচে আবাসন

বিদেশগামী ও প্রবাসফেরত কর্মীদের জন্য নতুন সাশ্রয়ী আবাসন সুবিধা চালু করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সন্নিকটে স্থাপিত ওয়েজ আর্নার্স সেন্টারে প্রবাসীরা নিরাপদে রাত কাটাতে পারবেন। বিদেশযাত্রা কিংবা দেশে ফেরার সময় সাময়িক অবস্থানকে সহজ ও সাশ্রয়ী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী কর্মীরা চাইলে অনলাইনে অথবা সরাসরি আবেদন করে এই সেবা গ্রহণ করতে পারবেন। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ টাকা এবং প্রতি রাতের সিট ভাড়া ২০০ টাকা। ফলে স্বল্প খরচে নিরাপদ আবাসনের সুযোগ পাচ্ছেন বিদেশগামী ও প্রত্যাগত কর্মীরা।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, বিমানবন্দরের কাছাকাছি অবস্থান হওয়ায় প্রবাসীরা সহজেই যাতায়াত করতে পারবেন। বিদেশযাত্রার আগে কিংবা দেশে ফেরার পর রাত কাটানোর জন্য এটি হবে একটি নিরাপদ ও সাশ্রয়ী সমাধান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এ সেবা প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ। মন্ত্রণালয় বলছে, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের সুবিধা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ওয়েজ আর্নার্স সেন্টার সেই উদ্যোগেরই একটি বাস্তব প্রতিফলন।

সুবিধাভোগীদের জন্য টোল-ফ্রি নম্বরও চালু করা হয়েছে। বাংলাদেশ থেকে কল করলে ১৬১৩৫ এবং বিদেশ থেকে কল করলে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

Logo