Logo
×

Follow Us

বাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮

বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ

চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি ভিন্ন প্যাকেজ অফার দিচ্ছে হজ ও ওমরাহ সেবা প্রদানকারি এজেন্সিগুলো। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব এখনো না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ নির্ধারণ করে এই প্যাকেজগুলো প্রণয়ন করা হয়েছে। পরবর্তী সময়ে সৌদি সরকার কর্তৃক কোনো খাতে ব্যয় বৃদ্ধি বা হ্রাস হলে সেই অনুযায়ী প্যাকেজ মূল্য সমন্বয় করা হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে।

এবারের বিশেষত্ব হলো, কোরবানির অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মে পরিশোধ বাধ্যতামূলক হওয়ায় প্রতিটি প্যাকেজে কোরবানির খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে খাবারও সব প্যাকেজে যুক্ত করা হয়েছে, যাতে হজযাত্রীরা সম্পূর্ণ সেবা পান।

ঘোষিত তিনটি প্যাকেজ

হজ প্যাকেজ-০১ (বিশেষ): সর্বমোট খরচ নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০.২২ টাকা। এই প্যাকেজে উন্নতমানের আবাসন, পরিবহন, খাবার এবং অন্যান্য সেবা অন্তর্ভুক্ত থাকবে। যারা আরামদায়ক ও পূর্ণাঙ্গ সেবা চান, তাদের জন্য এটি উপযুক্ত।

হজ প্যাকেজ-০২ (সাধারণ): সর্বমোট খরচ ৫ লাখ ৯৫ হাজার ৫৮০.২৮ টাকা। তুলনামূলকভাবে সাধারণ মানের আবাসন ও সেবা থাকলেও মৌলিক সুবিধাগুলো নিশ্চিত করা হয়েছে। অধিকাংশ হজযাত্রীর জন্য এটি ভারসাম্যপূর্ণ একটি প্যাকেজ।

হজ প্যাকেজ-০৩ (সাশ্রয়ী): সর্বমোট খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫.০৬ টাকা। যারা কম খরচে হজ পালন করতে চান, তাদের জন্য এই প্যাকেজটি নির্ধারণ করা হয়েছে। মৌলিক সুবিধা বজায় রেখে ব্যয় কমানো হয়েছে।

এছাড়াও হজ এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে।

প্রতিটি প্যাকেজে খাবার, কোরবানির খরচ, পরিবহন, আবাসন, ভিসা ফি এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। হজ এজেন্সির তত্ত্বাবধানে হজ কার্যক্রম সম্পন্ন হবে এবং হজযাত্রীদের জন্য নির্দিষ্ট গাইড ও মোয়াল্লেম নিয়োজিত থাকবে।

হজের প্যাকেজগুলো বিস্তারিত জানতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে হজ ও ওমরাহ মেলা। এ মেলায় শীর্ষ হজ এজেন্সীগুলো তাদের বিভিন্ন অফার নিয়ে স্টল সাজিয়েছে। আগ্রহী হজযাত্রীদের মেলায় গিয়ে যাচাই করে হজ প্যাকেজ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

Logo