রাজধানীর পাশে নিরাপদ আবাসন; প্রবাসীদের স্বপ্নপূরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৫
দেশে ফিরে নিজের জমিতে বাড়ি করার স্বপ্ন থাকে প্রায় প্রতিটি প্রবাসীর। কিন্তু নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র খুঁজে পাওয়া সব সময়ই সহজ নয়। রাজধানীর খুব কাছেই পূর্বাচলে গড়ে উঠছে অনেকগুলো আবাসন প্রকল্প। পরিকল্পিত এসব আবাসন নগরগুলোতেই হতে পারে প্রবাসীদের বিনিয়োগের নিশ্চিত ক্ষেত্র। আমিন সিটি পূর্বাচল এমনি এক প্রকল্প, যা প্রবাসীদের সেই স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে।
এই আবাসন প্রকল্পটি তৈরি হচ্ছে সুপরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নাগরিক সুবিধা নিয়ে। প্রশস্ত সড়ক, খেলার মাঠ, মসজিদ, জিমনেশিয়াম, সুপার মার্কেট, কমিউনিটি সেন্টার, হাসপাতাল, স্কুল-কলেজসহ নাগরিক জীবনের সব প্রয়োজনীয় অবকাঠামো এখানে নিশ্চিত করা হচ্ছে। ফলে এটি শুধু একটি আবাসন নয়, বরং পূর্ণাঙ্গ শহর হিসেবে গড়ে উঠছে।
প্রবাসীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় বিষয় হলো, এটি সাধ ও সাধ্যের মধ্যে থাকা একটি বিনিয়োগ। দেশের বাইরে থেকে অর্জিত রেমিট্যান্সকে নিরাপদ ও পরিকল্পিতভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করছে এই প্রকল্প। বড় বড় প্রতিষ্ঠানগুলো এভাবেই প্রবাসীদের পাশে দাঁড়িয়ে তাদের অর্জিত অর্থের সুষম ব্যবহার নিশ্চিত করছে।
আমিন সিটি পূর্বাচল শুধু আবাসন নয়, বরং একটি আধুনিক জীবনযাত্রার প্রতিশ্রুতি। এখানে জমি কিনে বাড়ি করার মাধ্যমে প্রবাসীরা নিজের স্বপ্ন পূরণ করবেন, একই সঙ্গে দেশের অর্থনীতিতেও অবদান রাখবেন।
যে কোনো বিনিয়োগের আগে সঠিক নিয়মে দলিল ও প্রয়োজনীয় তথ্যাবলি যাচাই করে নেওয়াটাই প্রবাসীদের জন্য নিরাপদ। আমিন সিটি পূর্বাচলের অন্যতম লক্ষ্য প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করা। সুপরিকল্পিত নগরায়ণ, আধুনিক সুযোগ-সুবিধা এবং নাগরিক জীবনের সব প্রয়োজনীয়তা একসঙ্গে নিশ্চিত করায় এটি হয়ে উঠছে শত শত প্রবাসীর ভবিষ্যৎ আবাসনের সঠিক বিনিয়োগ।
logo-1-1740906910.png)