Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরে অসুস্থ প্রবাসীর সেবায় প্রবাসী কল্যাণ ডেস্কের সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২৩:৫৭

বিমানবন্দরে অসুস্থ প্রবাসীর সেবায় প্রবাসী কল্যাণ ডেস্কের সেবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার এরিয়ায় সৌদি আরবগামী প্রবাসী কর্মী নাসির মন্ডল হঠাৎ অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্যোগে তাকে দ্রুত বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রবাসী কল্যাণ ডেস্কের দুইজন সেবাকর্মী হুইলচেয়ারসহ নাসির মন্ডলের সঙ্গে হাসপাতালে যান এবং চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করা হয়।

ডেস্কের মানবিক ও আন্তরিক সহায়তার ফলে আহত প্রবাসী কর্মীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ ধরনের উদ্যোগ প্রমাণ করে, প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও কল্যাণে সরকারের প্রতিশ্রুতি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, দেশের প্রবাসী কর্মীদের কল্যাণ ও সুরক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের উপস্থিতি প্রমাণ করেছে, জরুরি পরিস্থিতিতে প্রবাসী কর্মীরা তাৎক্ষণিক সহায়তা পাচ্ছেন।

Logo