বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা আমিরাত সরকারের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৬:১৯
বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধস প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এই কঠিন সময়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের নীতির অংশ। বাংলাদেশের এই দুর্যোগেও দেশটি মানবিক সহায়তা ও সমর্থন অব্যাহত রাখবে।
logo-1-1740906910.png)