রেকর্ড অর্জনের রেমিট্যান্সে শীর্ষে আছে কৃষি ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:১১
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত মাসিক রেমিট্যান্স প্রতিবেদনে দেখা গেছে, সরকারি ও বেসরকারি ব্যাংক মিলিয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রবাসীদের পাঠানো বৈদেশিক আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আর এ ক্ষেত্রে কৃষি ব্যাংক ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক মাসে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক সর্বাধিক প্রায় ৪৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আনতে সক্ষম হলেও মোট হিসেবে কৃষি ব্যাংকই এগিয়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের আস্থা অর্জন এবং সহজ সেবা প্রদানের কারণে কৃষি ব্যাংক রেমিট্যান্স আহরণে শীর্ষে রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা রেমিট্যান্সে এ ব্যাংকের ভূমিকা উল্লেখযোগ্য।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকও রেমিট্যান্স সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখছে। তবে কৃষি ব্যাংক তাদের তুলনায় অনেক বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংকও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আনতে সক্ষম হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংকগুলোকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে ডিজিটাল সেবা সম্প্রসারণ, দ্রুত অর্থ প্রেরণ ও গ্রহণের সুবিধা নিশ্চিত করা এবং প্রবাসীদের জন্য আস্থা বাড়ানো জরুরি।
logo-1-1740906910.png)