Logo
×

Follow Us

অন্যান্য

প্রযুক্তি উন্নয়ন আর প্রবাসীদের আস্থায় সাফল্য পেয়েছে ব্র্যাক ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৩

প্রযুক্তি উন্নয়ন আর প্রবাসীদের আস্থায় সাফল্য পেয়েছে ব্র্যাক ব্যাংক

ডিজিটাল প্রযুক্তির সফল ইন্টিগ্রেশন আর প্রবাসীদের আস্থা এই দুটিকে কাজে লাগিয়েছে বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়মের সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রবাসী আয় দেশে আনার ক্ষেত্রে বড় সাফল্যও পেয়েছে ব্যাংকটি। 

প্রবাসীদের জন্য কাগজপত্রের জটিলতা কমিয়ে সহজে অ্যাকাউন্ট খোলা, দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ উপায়ে প্রবাসীর স্বজনের হাতে রেমিটেন্সের টাকা পৌছে দেওয়ার ক্ষেত্রে দক্ষতাও দেখিয়েছে ব্র্যাক ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক চালু করেছে স্ট্রেইট থ্রু প্রসেসিং বা এসটিপি ব্যবস্থা, যেখানে অফিস সময়ের মধ্যে আসা রেমিট্যান্স একই দিনে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। ব্র্যাক ব্যাংক এই নিয়মের সঙ্গে নিজেদের আস্থা সুপার অ্যাপ ও ডিজিটাল অনবোর্ডিং সিস্টেমকে যুক্ত করেছে। ফলে গ্রাহকরা কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলে রেমিট্যান্স গ্রহণ করতে পারছেন।

ব্র্যাক ব্যাংক হোস্ট-টু-হোস্ট প্রযুক্তি ব্যবহার করে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। এতে রেমিট্যান্স লেনদেন আরো দ্রুত ও নির্ভরযোগ্য হয়েছে। একই সঙ্গে ব্যাংকটি নতুন রেমিট্যান্স করিডর যুক্ত করেছে এবং বিদ্যমান অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করেছে।

রেমিট্যান্স প্রেরক ও গ্রহীতাদের জন্য বিশেষ সঞ্চয় পণ্যও চালু করেছে ব্র্যাক ব্যাংক। এসব অ্যাকাউন্টে নির্দিষ্ট সুদের হার মাসিক ভিত্তিতে প্রদান করা হয়, যা গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা ও মূল্য সংযোজন করে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সেবা সহজে পাওয়া যাচ্ছে, ফলে প্রবাসীরা বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে উৎসাহিত হচ্ছেন।

রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করে এবং লাখো পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করে। ব্র্যাক ব্যাংক প্রযুক্তি, অংশীদারিত্ব ও গ্রাহককেন্দ্রিক সেবায় বিনিয়োগ বাড়িয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কাজ করছে। এর ফলে দেশের অর্থনীতি আরো স্থিতিশীল হচ্ছে এবং প্রবাসী আয় বৈধ পথে আসছে।

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ইন্টিগ্রেশনের সঙ্গে দ্রুত অভিযোজন করে ব্র্যাক ব্যাংক রেমিট্যান্স অর্জনে দেশের অন্যতম শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে। প্রযুক্তি, আস্থা ও উদ্ভাবনের সমন্বয়ে ব্যাংকটি শুধু প্রবাসী আয় বাড়াচ্ছে না, বরং দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছে।

Logo