Logo
×

Follow Us

বাংলাদেশ

রেমিট্যান্সে নতুন রেকর্ড: এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:০৩

রেমিট্যান্সে নতুন রেকর্ড: এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি আগের অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ৩০ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা তখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ছিল।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, সদ্য শেষ হওয়া অর্থবছরে দেশে এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

গত জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় সামান্য কম। তবে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার, যা এক মাসের হিসাবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের সর্বোচ্চ রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। এর আগে ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকভাবে মাসিক প্রবাহ বাড়তে থাকায় রেমিট্যান্সে নতুন রেকর্ড সম্ভব হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মরত প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছেন।

Logo