Logo
×

Follow Us

বাংলাদেশ

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আইভ্যাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫৯

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আইভ্যাক

ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় বেছে নিতে পারবেন না। পরিবর্তে আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় বরাদ্দ করবে।

আইভ্যাক জানিয়েছে, বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এখন থেকে সব ধরনের ভিসার ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার ব্যবস্থা চালু করছে। প্রতিটি কেন্দ্রের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতার ভিত্তিতে সিস্টেম ক্রমানুসারে আবেদনকারীদের জন্য সময় নির্ধারণ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আলাদাভাবে টাইম স্লট নির্বাচন করার প্রয়োজন হবে না।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট আইভ্যাকে উপস্থিত থাকতে হবে। আইভ্যাক বলেছে, আবেদন নির্বিঘ্নে ও সময়মতো জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় মেনে চলা অত্যন্ত জরুরি।

Logo