Logo
×

Follow Us

বাংলাদেশ

আগামী নির্বাচনে পোস্টালে ভোট দেবেন আরো বেশি প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:৪৬

আগামী নির্বাচনে পোস্টালে ভোট দেবেন আরো বেশি প্রবাসী

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ জুন জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নিজ দেশে না ফিরেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরো জানান, আগামী জাতীয় নির্বাচনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।

নির্বাচন কমিশন সর্বোচ্চ সংখ্যক প্রবাসীকে এই পদ্ধতির আওতায় আনার জন্য কাজ করছে। প্রবাসীদের অংশগ্রহণে নির্বাচন ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের ভোটাধিকার নিশ্চিত করা। এবার সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর হচ্ছে। বিদেশে বসবাসরত লাখো বাংলাদেশি এই ব্যবস্থার মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে পারবেন।

মন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বাড়বে।


Logo