Logo
×

Follow Us

বাংলাদেশ

রেমিট্যান্স সংগ্রহে শীর্ষস্থান ধরে রেখেছে কৃষি ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১৩:১৩

রেমিট্যান্স সংগ্রহে শীর্ষস্থান ধরে রেখেছে কৃষি ব্যাংক

চলতি জুন মাসেও রেমিট্যান্স সংগ্রহে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ২১ দিনে ব্যাংকটির মাধ্যমে ৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

উল্লেখ্য, এই প্রবাসী আয় প্রবাহের ফলে রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংক আবারো শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

এর আগে গত মে মাসে ব্যাংকটির মাধ্যমে ৪৬ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। জুন মাসের প্রথম ২১ দিনের প্রবণতা বিবেচনায় সংশ্লিষ্টরা মনে করছেন, মাস শেষে কৃষি ব্যাংকের রেমিট্যান্স আহরণ আগের মাসের রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই প্রবাসী আয় আহরণে ধারাবাহিকভাবে ভালো অবস্থানে রয়েছে কৃষি ব্যাংক। ২০২৫ সালে ব্যাংকটি রেকর্ড ৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে এবং এ খাতে বিভিন্ন জাতীয় স্বীকৃতি অর্জন করে।

ব্যাংক সংশ্লিষ্টদের মতে, প্রবাসী বাংলাদেশিদের আস্থা, বিস্তৃত এজেন্ট ও ব্যাংকিং নেটওয়ার্ক, দ্রুত সেবা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অর্থ পৌঁছে দেওয়ার সক্ষমতার কারণে কৃষি ব্যাংক রেমিট্যান্স আহরণে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

Logo