বাংলাদেশের আর্জেন্টিনা প্রেম বিশ্বে ছড়াতে চান রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫৮
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জানিয়েছেন, ফুটবল ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা রয়েছে, তা তিনি বিশ্বব্যাপী তুলে ধরতে চান। ২০ জুন বিকেলে পুলিশ সদর দপ্তরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনার প্রতি যে ব্যাপক ভালোবাসা রয়েছে, তার প্রতি সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইজিপি আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদার ও নিরাপত্তাবিষয়ক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা জরুরি। তিনি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় নিরাপত্তা সহযোগিতা ছাড়াও সাংস্কৃতিক বন্ধন ও ক্রীড়াপ্রেমকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হয়।
logo-1-1740906910.png)