Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাজ্যে ভিসার নামে প্রতারণা; নিঃস্ব প্রবাসীদের পুনর্বাসনের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৬:২৪

যুক্তরাজ্যে ভিসার নামে প্রতারণা; নিঃস্ব প্রবাসীদের পুনর্বাসনের দাবি

যুক্তরাজ্যে কেয়ার ভিসার নামে প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন বহু বাংলাদেশি প্রবাসী। বিপুল সংখ্যক কেয়ার ভিসা ইস্যুর সুযোগে কিছু প্রতিষ্ঠান ও দালালচক্র ভুক্তভোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কাজের নিশ্চয়তা না থাকায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এখন তাদের পুনর্বাসন, আইনি সহায়তা এবং বিকল্প কর্মসংস্থানের দাবি জোরালো হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের কেয়ার সেক্টরে ২০২২ সালে শূন্যপদ ছিল প্রায় ১ লাখ ৬৫ হাজার। ২০২৩ সালে হোম অফিস কেয়ার ভিসায় ডিপেন্ডেন্টসহ প্রায় সাড়ে ৩ লাখ ভিসা ইস্যু করে, যা ওই বছরের মোট ভিসার ৭৫ শতাংশ। বসবাস, বাসস্থান, সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের সুযোগসহ নানা সুবিধার প্রতিশ্রুতি দিয়ে এসব ভিসা দেওয়া হলেও বাস্তবে অনেকেই কাজ পাননি।

প্রবাসীদের অভিযোগ, দালালচক্র চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। অনেকেই কাজ না পেয়ে ফ্রান্সে চলে গেছেন। যারা কাজ পেয়েছেন, তাদেরও বাড়ি ভাড়া ও খাবারের খরচ ম্যানেজ করতে গিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা হয়ে উঠেছে মানবেতর।

কমিউনিটিতে দেখা যাচ্ছে, অনেকেই আতঙ্কে মুখ খুলতে চান না। তবে বাস্তবে তাদের দুর্দশা স্পষ্ট। ভুক্তভোগীরা বলছেন, প্রতিশ্রুত সুবিধা না পেয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ কেউ লরির ভেতরে ঢুকে ফ্রান্সে চলে গেছেন কাজের খোঁজে।

বিশ্লেষকরা বলছেন, নামে-বেনামে গজিয়ে ওঠা কেয়ার প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ব্রিটিশ সরকার। বিকল্প কর্মসংস্থান ও জরুরি পুনর্বাসন এখন সময়ের দাবি।

Logo