Logo
×

Follow Us

বাংলাদেশ

জাল নথি জমা দিলে যুক্তরাজ্যে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০৫

জাল নথি জমা দিলে যুক্তরাজ্যে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল নথিপত্র জমা দিলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হবে আবেদনকারীদের। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এ ধরনের প্রতারণা ধরা পড়লে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

২৪ মে এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, ভিসার জন্য আবেদন করার সময় সঠিক তথ্য ও বৈধ নথি জমা দেওয়া অত্যন্ত জরুরি। জাল কাগজপত্র জমা দিলে শুধু আবেদন বাতিলই নয়, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার কারণে ভবিষ্যতে যুক্তরাজ্যে ভ্রমণ বা কাজের সুযোগও হারাতে হবে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, “যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল নথি জমা দেওয়ার ফল হতে পারে ১০ বছরের নিষেধাজ্ঞা।” তাই আবেদনকারীদের সতর্ক করে দেওয়া হয়েছে যেন তারা কোনোভাবেই ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার না করেন।

এছাড়া আবেদনকারীদের সঠিক তথ্য জানার জন্য যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে ভিসা ও অভিবাসন সংক্রান্ত নির্দেশনা পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন বলেছে, ভিসা সংক্রান্ত সব প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে।

এই সতর্কবার্তা মূলত বাংলাদেশসহ বিভিন্ন দেশের আবেদনকারীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। কারণ, অনেক সময় ভিসা এজেন্সি বা দালালরা দ্রুত ভিসা পাওয়ার আশ্বাস দিয়ে ভুয়া কাগজপত্র জমা দেয়। এতে আবেদনকারীরা প্রতারিত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার শিকার হন।

Logo